Skip to main content

মার্কেটিং ফানেল Marketing Funnel

আমার একটি বন্ধু আছে নাম লিটন। লিটন অনেক সাহসী ও উদ্যমী। সব সময় নতুন কিছু শিখতে ও করতে চাইতো কিন্তু তার একটা সমস্যা ছিল। তার স্কিল দিয়ে সে কোনো আর্নিং করতে পারতো না।

একদিন লিটনের সাথে আমার দেখা হলো, আমি বললাম লিটন তুমি তো অনেক কাজই করো। কিন্তু মানুষ তো জানে না যে, তুমি কি করো বা পারো?  

লিটন তো হতবাক!  

সে বলল, আমি তো মার্কেট প্লেসে এ্যাকটিভ থাকি, তবু কেন যেন কাজ হয় না, কেউ কোনো কাজ দেয় না।

আমি হেসে বললাম তুমি তো মার্কেটিং ফানেল তৈরী করো নি। 

লিটন জিজ্ঞেস করলো মার্কেটিং ফানেল?  সেটা আবার কি? 

আমি বললাম শোন তোমার কাজটা একটা গল্পের মতো হওয়া উচিত। যেমন ধরো-

প্রথমে মানুষকে তোমার সম্পর্কে জানাতে হবে, এরপর তারা তোমার কাজ দেখে আগ্রহী হবে। তারপর তারা একদিন তোমার কাজ নিয়ে বিবেচনা করবে। আর শেষে তারা তোমার সার্ভিস গ্রহন করবে। 

লিটন বললো, এত কিছু কিভাবে সম্ভব?  

আমি বললাম, সবই সম্ভব রে পাগলা। আমি তোমাকে একটা গল্প বলবো, এই গল্পটা তোমাকে মার্কেটিং ফানেল তৈরী করতে সাহায্য করবে। 

তার আগে আমরা জেনে নেই মার্কেটিং ফানেল কি?  

মার্কেটিং ফানেল (Marketing Funnel) হলো একটি মডেল, যা গ্রাহকের কেনাকাটার যাত্রাকে পর্যায়ক্রমে দেখায়। এটি দেখায় কিভাবে একজন সম্ভাব্য গ্রাহক (Potential Customer) প্রথমে একটি ব্র্যান্ড বা পণ্যের প্রতি আগ্রহী হয় এবং শেষ পর্যন্ত ক্রয় করার সিদ্ধান্ত নেয়।

মার্কেটিং ফানেলের ধাপসমূহ

  1. Awareness (সচেতনতা) – এই পর্যায়ে ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে মানুষ প্রথমবার জানতে পারে। বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, ব্লগ বা মুখে মুখে প্রচার এর মাধ্যমে এটি ঘটে।
  2. Interest (আগ্রহ) – সম্ভাব্য গ্রাহকরা পণ্য সম্পর্কে আরও জানার চেষ্টা করে, রিভিউ পড়ে বা কোম্পানির ওয়েবসাইট ঘুরে দেখে।
  3. Consideration (বিবেচনা) – গ্রাহক বিকল্প পণ্য বা ব্র্যান্ড তুলনা করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা চালিয়ে যায়।
  4. Conversion (রূপান্তর বা ক্রয়) – গ্রাহক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পণ্য বা সেবা কেনে।
  5. Retention (সংরক্ষণ) – গ্রাহককে দীর্ঘমেয়াদে ধরে রাখার জন্য ভালো সার্ভিস, কাস্টমার সাপোর্ট এবং আনুগত্য প্রোগ্রামের মাধ্যমে সংযুক্ত রাখা হয়।

কেন মার্কেটিং ফানেল গুরুত্বপূর্ণ?

✅ এটি বুঝতে সাহায্য করে কোন পর্যায়ে গ্রাহককে টার্গেট করা উচিত।
✅ মার্কেটিং প্রচারণা কৌশল গড়ে তুলতে সহায়ক।
✅ ব্যবসার বিক্রয় বৃদ্ধির জন্য কার্যকরী পরিকল্পনা করতে সাহায্য করে।

এবার গল্পটি শোনো-

 Awareness (সচেতনতা): 

একদিন এক কৃষক তার ক্ষেতে নতুন ধরনের ফসল চাষ শুরু করল। কিন্তু কেউ জানলোই না যে সে নতুন কিছু করছে। 

তখন সে কি করলো ?  

তখন সে গ্রামের পথে পথে গিয়ে সবাইকে বলল - আমার ক্ষেতে এবার নতুন ফসল এসেছে। সে তার ফসল নিয়ে একটি মেলা করলো। এতে গ্রামের লোকেরা প্রথম বার তার ফসলের কথা জানতে পারল। 

এ থেকে লিটন  বুঝল- প্রথমে তার সম্পর্কে বা তার পণ্য সম্পর্কে মানুষকে জানাতে হবে। সে তার পণ্যের বা কাজের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করলো, ছোট ছোট ভিডিও বানালো এবং বিজ্ঞাপন চালু করল। 


Interest (আগ্রহ):

এরপর সেই কৃষক লোকজনকে তার ফসল দেখার জন্য ক্ষেতে আমন্ত্রণ জানাল।এতে সবাই তার ফসল সম্পর্কে আরও জানতে আগ্রহী হলো। 


এটা শুনে লিটন ভেবে দেখলো, তার পণ্য  বা কাজ সম্পর্কে বিস্তারিত জানালে মানুষ আগ্রহী হবে। সে তাই বিনামূল্যে ডেমো দিল, এটি কিভাবে কাজ করে তা দেখিয়ে দিল এবং তার ওয়েব সাইটে ব্লগ লেখার মাধ্যমে সমস্যার সমাধান নিয়ে আলোচনা শুরু করল। 


Consideration (বিবেচনা)

এরপর কৃষক ফসল সম্পর্কে বলল, আমার ফসল অনেক গুণগতমানের। তোমরা চাইলে একটু চেখে দেখতে পারো। তারপর কিনতে পারো। এতে লোকজন তার ফসল নিয়ে ভাবতে শুরু করল। 

এতে লিটন বুঝল, মানুষকে তার পণ্য বা কাজ কেনার কারণ দেখাতে হবে। তাই সে তার পণ্যের কেস স্টাডি তৈরি করল, তার গ্রাহকদের অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানাল, আর রিভিউ সংগ্রহ করে তা প্রচার করল।


Decision (সিদ্ধান্ত) 

শেষে কৃষক বলল,  যারা আমার ফসল কিনবে, তাদের জন্য আজ বিশেষ ছাড়! এতে লোকজন তার ফসল কিনতে আগ্রহী হলো।


লিটন এ ধাপে এসে তার পণ্যের বা কাজের জন্য বিশেষ ছাড় দিল। সে প্রোমো কোড চালু করল এবং কিছু পণ্যের জন্য ফ্রি শিপিং অফার করল।


Retention (সংরক্ষণ)

যখন লোকজন তার ফসল কিনে ফেলল, তখন কৃষক তাদের বলল,  যদি ভালো লাগে, আবার এসো। আমি তোমাদের আরও ভালো ফসল দেব। এতে সবাই তার কাছেই ফসল কেনার সিদ্ধান্ত নিল। 

এতে লিটন বুঝল, গ্রাহক বা ক্লায়েন্ট ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই যারা তার পণ্য কিনেছে, তাদের ফলো-আপ ইমেইল পাঠাতে শুরু করল। মাঝে মাঝে নতুন অফার দিল এবং তাদের ফিডব্যাক নিতে শুরু করল।


এই ভাবে লিটন ধীরে ধীরে তার পণ্যের বা কাজের মার্কেটিং ফানেল তৈরি করল। কিছুদিন পর এলাকার সবাই তার পণ্যের বা কাজের কথা জানতে পারল। তার ব্যবসা বা কাজ বাড়তে শুরু করল এবং তার জীবন পাল্টে গেলো। পরবর্তীতে লিটন বিয়ে-সাদি করে শুখে সংসার শুরু করলো

এভাবেই লিটন বুঝল, সফল হতে হলে মার্কেটিং ফানেল খুব জরুরি।  গল্পের মতোই, মানুষকে ধাপে ধাপে বুঝিয়ে নিয়ে যেতে হবে।

 

Comments

  1. হা হা হা পরবর্তীতে লিটন বিয়ে-সাদি করে সুখে সংসার শুরু করলো কথা টা দারুণ ছিলো।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আপনি কি বিজনেস শুরু করতে চান?

বর্তমান যুগে উদ্যোক্তা হওয়ার আগ্রহ অনেকের মধ্যেই রয়েছে। তবে শুধুমাত্র ইচ্ছা থাকলেই সফল ব্যবসা করা সম্ভব নয়, দরকার সঠিক পরিকল্পনা ও কৌশল। আজ আপনাদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি, যা আপনার ব্যবসার সফলতার পথে সহায়ক হবে। ১। সঠিক ব্যবসার আইডিয়া নির্বাচন করুন। আপনার প্যাশন, দক্ষতা ও বাজারের চাহিদার ভিত্তিতে ব্যবসার আইডিয়া বেছে নিন। বাজার বিশ্লেষন করে দেখুন, আপনার পণ্যের বা সেবার জন্য পর্যাপ্ত কাস্টমার রয়েছে কি না। ২। বিজনেস প্লান তৈরী করুন। একটি সঠিক বিজনেস প্লান আপনাকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে। এতে অন্তর্ভুক্ত করুন- ✅টার্গেট মার্কেট ✅প্রতিযোগীতা বিশ্লেষণ ✅প্রোডাক্ট/সার্ভিস ডিটেইলস ✅মার্কেটিং স্ট্র্যাটেজি ✅বাজেট ও ফিনান্সিয়াল প্লান ৩। ফিন্যান্স ম্যানেজমেন্ট শিখুন প্রাথমিক বিনিয়োগ, ব্যায় এবং লাভের হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যবসার ফিন্যান্স সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে খুব দ্রুত সমস্যায় পড়তে পারেন। নিচের প্রশ্নের উত্তর তৈরী রাখুন- ✅বিনিয়োগ কোথা থেকে আসবে? ✅খরচ কিভাবে কমানো যাবে? ✅লাভজনক হতে কতদিন লাগবে? ৪। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করুন বর্তমানে ডিজিটাল মার্কে...

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি

একটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ। একজন লেখকের মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -  "মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"  তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, (তারপর) আমাকে কাফন পড়াবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে, আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে, অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না, আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো, আমার চাবির গোছাগূলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার ‍জুতোগুলো, হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে, এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না, এই দুনিয়ার ছুটে চলা এক ম...